রাজনীতি

বিএনপির গণঅভ্যুত্থানের ডাক কেবলই ফাঁকা আওয়াজ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণঅভ্যুত্থানের ডাক ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু নয়। এই ডাক রাখাল বালক ও বাঘের শিশুতোষ গল্পের কথা মনে করিয়ে দেয়। গত ১৩ বছর দলটি সরকার উৎখাতের ডাক দিয়েই যাচ্ছে। কিন্তু তাতে জনগন তো দূরের কথা দলীয় নেতা-কর্মীরাও সাড়া দেয়নি।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ সব কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপির গণআন্দোলন, গণঅভ্যুত্থানের ডাক ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছু নয়। এই ডাক রাখাল বালক ও বাঘের শিশুতোষ গল্পসম। প্রকৃতপক্ষে দেশে গণআন্দোলনের মতো বস্তুগত কোনো পরিস্থিতি নেই।’

তিনি বলেন, ‘গত এক যুগ ধরে বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে নিরপেক্ষ সরকার, নির্বাচনকালীন সরকারের পর এখন জাতীয় সরকারের দাবি তুলেছে। আসলে বিএনপি জানে না তারা নিজেরা কখন কী বলে।‘

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘এদিক-ওদিক না তাকিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। ষড়যন্ত্র করে লাভ হবে না। সময় ও স্রোত যেমন কারও যেন অপেক্ষা করে না, তেমনিভাবে নির্বাচনও কারও জন্য বসে থাকবে না। সংবিধান মোতাবেক নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।’

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে সাংগঠনিক ইউনিটগুলোর মধ্যে সদস্য সংগ্রহ বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, দীপু মনি, মাহবুব-উল-আলম হানিফসহ কেন্দ্রীয় নেতারা।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ