রাজনীতি

‘নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা করছে বিএনপি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

নিজেদের আন্দোলনের ব্যর্থতা ঢাকতে বিএনপি সরকারের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ এপ্রিল) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা জানান।

সরকার ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে গেছেন, বিএনপি নেতাদের এমন অভিযোগ সরকারের মিথ্যাচার বলে উল্লেখ করেন কাদের।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে কোন ইস্যু খুঁজে পাচ্ছে না বলেই কিছু একটা বলতে হবে, তাই এসব নেতিবাচক মিথ্যার আশ্রয় নিচ্ছে বিএনপি।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্যই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তাই দলীয় কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা আবোল-তাবোল বকছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকর্মীরা একদিকে সন্ত্রাস সৃষ্টি করবেন, জনগণের সম্পদ এবং শান্তি নষ্ট করবেন, বাসে আগুন দেবেন, নিজেরা নিজেরা মারামারি করবেন, আর সরকার জনস্বার্থে ব্যবস্থা নিলে বলবে মিথ্যা বানোয়াট মামলায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। দেশে আইন তার নিজস্ব গতিতে চলছে, আইন আদালতের ওপর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই। শেখ হাসিনার কাছে অপরাধীর রাজনৈতিক কোন পরিচয় নেই। দেশের মানুষ দেখেছে নিজ দলের সমর্থকরা, নেতারা অপরাধী হলে সরকার আইনি ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি, আইনের গতিকে কোনো বাধাগ্রস্ত করেননি।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, শুদ্ধি অভিযানে গ্রেফতার হয়েছে নিজ দলের অনেক নেতা। আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে কোনো অপরাধীকে গ্রেফতার করলেই বিএনপি ঢালাও অভিযোগ তোলেন এবং মিথ্যাচার করেন ৷

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন, তাহলে কী নিজ দলে চিহ্নিত অপরাধীদের পুষতে চান বিএনপি? অপরাধী আর দুর্নীতিবাজ তোষণ এবং লালন নীতি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। অপরাধী কিংবা অপকর্মকারীরা কখনো কোন দলের স্বার্থের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে না। অপরাধীদের দল যদি অন্যের ক্ষতি করার জন্য পুষতে থাকে তাহলে শেষ পর্যন্ত অপরাধীদের দ্বারা তাদের দলেরই ক্ষতি হয়। ‘দুধ কলা দিয়ে সাপ’ পোষণ চলে কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না। তাহলে কী বিএনপি নিজ দলের অপরাধীদের পুষতে চান? আমাদের সবারই মনে রাখা উচিত ‘দুধ কলা দিয়ে সাপ’ পোষণ চলে কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ