রাজনীতি

বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রফতার

বিএনপি নেতা ইশরাক হোসেন
বিএনপি নেতা ইশরাক হোসেন

ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। আজ (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকা থেকে গ্রফতার হন তিনি। জাতীয়তাবাদী যুবদল আয়োজিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় তাকে আটকের পর পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বিকাল ৩ টায় তাকে সিএমএম কোর্টে তোলা হবে।

পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল মিঠু গণমাধ্যমকে জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আজ সকাল এগারোটায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় লিফলেট বিতরণ করতে যান ইশরাক হোসেন। সেখান থেকে তাকে আটক কর হয়েছে। পরে রাজধানীতে একটি গাড়ি ভাঙচুরের পুরাতন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মতিঝিল থানা থেকে পরে উনাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, গাড়ি পোড়ানোর পুরাতন একটি মামলায় ইশরাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর মতিঝিল থানা পুলিশ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ