রাজনীতি

বিএনপি নেতা ইশরাক কারাগারে

বিএনপি নেতা ইশরাক হোসেন
বিএনপি নেতা ইশরাক হোসেন

মঙ্গলবার দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে রাজধানীর মতিঝিলে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ। পরে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

বিকাল ৩ টার দিকে গাড়ি ভাঙচুরের ঐ মামলায় ইশরাককে সিএমএম কোর্টে হাজির করলে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।

পুলিশের মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক মিঠু বলেন, ইশরাক হোসেন গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ওই মামলায় জামিনে ছিলেন ইশরাক। তবে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ মে দিন ধার্য রয়েছে।

ইশরাক হোসেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ