রাজনীতি

আগামী নির্বাচনে আ'লীগকেই বেছে নেবে ভোটাররা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক আর ধ্বংসাত্মক রাজনীতির কারণে জনগন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে মানুষ খুশি। তাই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকেই বেছে নেবে দেশের মানুষ।

রোববার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে একথা বলেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি এখন নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র আর মিথ্যাচার করছে। সব দেখে শুনে মনে হয় বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো দিশেহারা। তারা কখন যে কি বলে সেটা তারা নিজেরাও জানে না।

কাদের বলেন, জনগণের উপর আমাদের আস্থা শতভাগ, কাজেই নির্বাচন নিয়ে খেলার প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ