রাজনীতি

নাটক করতে দুদক গেছেন বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যখন দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নরা দুর্নীতি নিয়ে কথা বলে তখন মানুষের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। বিএনপি সত্যিকার অর্থে একটু নাটক করতে দুদকে গেছেন।

ক্ষমতাসীন দল ও সরকার দুর্নীতি করছে দাবি করে তা তদন্তে দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিএনপির চিঠি দেয়ার বিষয়ে সোমবার ‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০২০’ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ক্ষমতাসীন দল ও সরকারের দুর্নীতি নিয়ে সোমবার দুদকে চিঠি দিয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এ বিষয়ে ড. হাছান বলেন, দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের পক্ষ থেকে আলাল ও দুলালরা দুদকে গেছেন। আমি মনে করি দুদক তাদের জিজ্ঞাসাবাদ করলে হাওয়া ভবনের মাধ্যমে যে লুটপাটটা হয়েছে এবং তাদের কারণে কীভাবে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, সেই তথ্যটা পাবে।

‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০২০’ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। তিনি দি এশিয়ান এজ বাংলাদেশ-এর সাবেক সম্পাদক বদরুল আহসানের সাংবাদিকতা শুরু দি নিউ নেশন পত্রিকায়। এরপর তিনি বদরুল আহসান দি মর্নিং সান, দি বাংলাদেশ অবজারভার, দি ইন্ডিপেনডেন্ট, দি নিউজ টুডে এবং দি ডেইলি স্টার পত্রিকায় কাজ করেন।

তথ্যমন্ত্রী সৈয়দ বদরুল আহসানের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ