যারা ১৭ এপ্রিলসহ বিভিন্ন দিবস পালন করে না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে, এ সব দিবস অমান্যকারীরা ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা।
রোববার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ সব কথা বলেন। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন কাদের। এ সময় তিনি বলেন, বিজয়কে সুসংহত করাই আজকের দিনের বড় অঙ্গীকার।
অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরও সুসংহত করার এখনই সময়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মন্ত্রিপরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পর বিতর্ক করা উচিত নয়।