রাজনীতি

আওয়ামী লীগের সাথে গণতন্ত্র মানায় না: খন্দকার মোশাররফ

খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি।
খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে যায় না। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। ৭৫ এ বাকশাল গঠন করে গণতন্ত্র হত্যা করেছে। এবারও তারা ক্ষমতায় এসে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে। আমরা যখন এর প্রতিবাদ করতে যাই, তখন যত রকমের নগ্ন ব্যবস্থা, খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা, হামলা মামলা দিয়ে দাবিয়ে রাখে।’

জাতীয় প্রেসক্লাবে আজ রোববার সাংবিধানিক অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে গণতন্ত্র না থাকা লজ্জাজনক উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘ভোটের অধিকার রক্ষার জন্য ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই দেশে গণতন্ত্র না থাকাটা লজ্জাজনক।’

এই বিএনপি নেতা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারলে খালেদা জিয়াকে মুক্ত করতে পারব না, তারেক জিয়াকে দেশে আনতে পারব না। দেশে যত অন্যায় অপরাধ হচ্ছে তার থেকে মুক্তি পেতে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। মানুষকে নিজ হাতে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, ইভিএমে নয়।’

বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা উঠে গেছে দাবি করে মোশাররফ বলেন, এই সরকার ৬ শতাধিক মানুষকে গুম করেছে। হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যা করেছে। আমরা দেখি অনেকে হত্যার স্বীকার হলেও তাদের পরিবার বিচার চায় না। তারা বলে কার কাছে বিচার চাইব?

সাংবিধানিক অধিকার পরিষদের চেয়ারম্যান সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডাকসুর সাবেক জিএস এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ