রাজনীতি

সরকারের আন্তরিকতায় দ্রব্যমূল্য স্থিতিশীল হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সরকার দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, জীবনযাত্রা স্বাভাবিক আছে।’

রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্তোরাঁয় এক ইফতার মাহফিলে তিনি এ সব কথা বলেন। মন্ত্রীর নির্বাচনী উপজেলা রাঙ্গুনিয়া সমিতি আয়োজিত ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি ছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সেটা আমরা হতে দেইনি। সুতরাং এ নিয়ে যারা অযথা সমালোচনা করে তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায়না।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব অস্থিতিশীল হয়ে গেছে এবং সর্বত্র দ্রব্যমূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে।’ বাস্তব উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘যুক্তরাজ্যে অত্যাবশকীয় পণ্যমূল্য বেড়েছে ২৩ শতাংশ। সমগ্র ইউরোপে ভোজ্য তেলের দাম বেড়েছে ৭০ শতাংশ। এনার্জি প্রাইস (বিদ্যুৎসহ গৃহস্থালি জ্বালানি মূল্য) বেড়েছে ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রে মোটর‍যানের গ্যাস ও তেলের মূল্য ৪০ শতাংশ বেড়েছে। এবং এর ফলে সমগ্র বিশ্বে খাদ্যপণ্যের দামও বেড়েছে।’

শুধু দ্রব্যমূল্য বৃদ্ধিই নয়, সরবরাহের অভাবে ইউরোপের শপিং মলগুলোতে ঠিকমতো খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে না উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘সেখানে পরিবহন খরচও বেড়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের দেশে কিন্তু পরিবহন খরচ বাড়েনি, বিদ্যুতের মূল্য বাড়েনি। সমগ্র বিশ্বের অস্থিরতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সেটা আমরা হতে দেইনি। যারা অযথা সমালোচনা করে, তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায়না।’

ইফতারপূর্ব সভায় রাঙ্গুনিয়া সমিতির সভাপতি ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সহসভাপতি আবু তাহের, নুরুল হক প্রমুখ তাদের বক্তব্যে মন্ত্রী ড. হাছান মাহমুদের ঐকান্তিকতায় এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ