সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
শনিবার এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, আবুল মাল আবদুল মুহিত ছিলেন সততা ও নিষ্ঠার মূর্ত প্রতীক। বাংলাদেশের উন্নয়নে আবুল মাল আবদুল মুহিতের ভূমিকার কথা জাতি চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল মাল আবদুল মুহিত । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: