রাজনীতি

কার্যনির্বাহী সংসদের বৈঠক

যে বার্তা দেবেন শেখ হাসিনা

করোনার কারণে দীর্ঘ দিন হয়নি কার্যনির্বাহী সংসদের সভা।
করোনার কারণে দীর্ঘ দিন হয়নি কার্যনির্বাহী সংসদের সভা।

দীর্ঘ আড়াই বছর পর দলের শীর্ষ নেতাদের সাথে বসছেন দলীয় প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকাল সাড়ে ৫টায় গণভবনে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা। ২২তম জাতীয় কাউন্সিল, মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা কর্মপরিকল্পনা ঠিক হতে পারে এই সভা থেকে। দেশের সার্বিক পরিস্থিতির আলোকে প্রধানমন্ত্রী দলের শীর্ষ নেতাদের দিক নির্দেশণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

দলীয় সূত্রমতে, এর আগে কার্যনির্বাহী সংসদের বৈঠক হলেও করোনার কারণে সব নেতা অংশ নিতে পারেননি। তাই এবারের সভার আগে শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে নেতাদের করোনা টেস্ট করানো হয়েছে। যাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁরাই কেবল আজকের সভায় অংশ নিচ্ছেন।

আজকের বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগের আসন্ন জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। সে লক্ষ্যে তৃণমূলে সম্মেলন শেষ করা, জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার কৌশল কেমন হবে সে বিষয়ে নেত্রী দিকনির্দেশনা দেবেন।’

আজকের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এক ডজন আলোচ্যসূচি রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- শোকপ্রস্তাব পাঠ, ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ১১ জুন কারামুক্তি দিবস, ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী, ৭ জুন ঐতিহাসিক ছয় দফা দিবস, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, সাংগঠনিক ও বিবিধ।

দলের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, এক ডজন এজেন্ডা থাকলেও জাতীয় কাউন্সিল, মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বপ্রস্তুতি নিয়েই বেশি আলোচনা হবে বৈঠকে।

দলের গঠনতন্ত্র অনুসারে আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে। সে বিষয়ে দলীয় সভানেত্রী নেতাদের গাইডলাইন দেবেন। কেন্দ্রীয় সম্মেলনের আগে ঘোষণাপত্র তৈরি, গঠনতন্ত্র সংশোধন, পরিবর্তন, পরিমার্জনসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। কারণ হিসেবে নেতারা বলছেন, আওয়ামী লীগের সম্মেলন শুধু নিয়ম রক্ষার সম্মেলন নয়, এটি জাতির সামনে ভিশন। আগামীর বাংলাদেশ কেমন হবে আওয়ামী লীগের ঘোষণাপত্রে সে চিত্র তুলে ধরা হয়। এ ছাড়া গঠনতন্ত্র সংযোজন-বিয়োজনের প্রয়োজন হয়। ডিসেম্বরে সম্মেলন হলে এখনই কাজ শুরু করতে হবে। সহযোগী ও ভ্রাতৃপ্রতিম মেয়াদোত্তীর্ণ সংগঠনগুলোকে ঢেলে সাজাতে সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হবে।

জানা গেছে, জেলা-উপজেলা শাখাগুলোর সম্মেলন হয়েছে কি না- সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকে এ রিপোর্ট নেবেন দলীয় সভানেত্রী। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জেলা-থানায় দলীয় কোন্দল কমানোর কথা বলবেন।

পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)সহ বেশ কিছু স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে। কুসিক নির্বাচনের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয় টিমও গঠন হতে পারে সভায়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী দুই মাস পর পর কার্যনির্বাহী সংসদের বৈঠক হওয়ার কথা। কিন্তু করোনার কারণে তা করা সম্ভব হয়নি। করোনার প্রকোপ কমে যাওয়ায় এখন থেকে নিয়মিত বৈঠক হবে। এর অংশ হিসেবেই আজ শনিবার গণভবনে বৈঠক ডাকা হয়েছে।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ