রাজনীতি

আওয়ামী লীগকে মুনাফিকের দল বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ মুনাফিকের দল। তাদের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ একটা মুনাফেক দল। তারা যা বলে, কোনো দিনই তা পালন করে না। এটা হচ্ছে তাদের চরিত্র। স্বাধীনতার পর থেকেই তারা জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে।’

তিনি বলেন, ‘পরবর্তী নির্বাচন প্রসঙ্গে আমাদের অবস্থান খুব পরিষ্কার যে, আওয়ামী লীগের সরকার পদত্যাগ না করলে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে নির্বাচনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।’

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা অমানবিক। এই মূল্যবৃদ্ধির মূল কারণটা হচ্ছে এই সরকার দুর্নীতিবাজ। সিন্ডিকেট করে দুর্নীতিতে জড়িয়ে আছে তাদের লোকেরা। যে কারণে তারা জনগণের ওপর ভয়াবহ অত্যাচার-নিপীড়ন করছে।’

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ