রাজনীতি

ছাত্রদলের ১৭ নেতার বিরুদ্ধে মামলা

ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ। ফাইল ছবি
ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় গত মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদসহ ১৭ নেতা এবং অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের এক নেতা।

ঘটনার তিন দিন পর শুক্রবার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘আমরা ছাত্রলীগের কর্মীদের নিয়ে মধুর ক্যানটিন থেকে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে শহীদুল্লাহ হলে ফেরার পথে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দোয়েল চত্বরসংলগ্ন কার্জন হলের সামনে রাস্তার ওপর পৌঁছামাত্র ছাত্রদলের ওই ১৭ নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন বেআইনি জনতাবদ্ধে লাঠিসোঁটা, রডসহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে মারপিট করেন। এতে শহীদুল্লাহ হলের আট সাধারণ শিক্ষার্থীসহ ফজলুল হক মুসলিম হল ও জগন্নাথ হলের আরও অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত লেগেছে।’

ফৌজদারি আইনের ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৪২৭ ও ১০৯ ধারায় করা এই মামলায় ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধে লাঠিসোঁটা, লোহার রডসহ হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছায় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর জখম ও দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ