রাজনীতি

টাকা দিয়ে যুবলীগে পদ পাবে না কেউ: পরশ

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ফাইল ছবি
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ফাইল ছবি

অর্থের বিনিময়ে যুবলীগে কেউ পদ পাবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

আজ রোববার হাটহাজারীর পার্বত্য স্কুল মাঠে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

বেলা সাড়ে ১১টার দিকে এই সম্মেলন শুরু হয়। বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান।

পরশ জানান, যুবলীগে পদ-পদবি পেতে কাউকে কোনো উপঢৌকন দিতে হবে না। পরশ বলেন, ‘সাংগঠনিক পদ ব্যক্তিগত পকেট ভারী করার জন্য নয়। পদ-পদবির জন্য আমাদের উপঢৌকন দিতে হবে না। অর্থের বিনিময়ে পদ দেওয়া হবে না। অবৈধ উপার্জনের হাতিয়ার হিসেবে যেন যুবলীগকে ব্যবহার করা না হয়।’

যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘একটা শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে আমাদের কমিটি এসেছে। আপনারা মূল্যায়ন করবেন, আমরা মনমানসিকতায় পরিবর্তন আনতে পেরেছি কি না। যুবলীগ মানবিক যুবলীগে পরিণত হয়েছে কি না।’

নেতাদের উদ্দেশে পরশ বলেন, ‘যুবলীগের আইন সম্পাদক হবেন, কিন্তু নেতা-কর্মীদের আইন সেবা দেবেন না, স্বাস্থ্য সম্পাদক হয়ে নেতা-কর্মীদের স্বাস্থ্যের খবর রাখবেন না, তা হয় না। যুবনেতাদের সুশৃঙ্খল হতে হবে।’

আগামী নির্বাচনের জন্য যুবলীগের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেন পরশ। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যার অর্জন ও সফলতা জনগণের মাঝে তুলে ধরতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। একদিকে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে যুবলীগ, অন্যদিকে লড়াই-সংগ্রামও জারি রাখতে হবে।

ত্যাগী নেতাদের যুবলীগের কমিটিতে স্থান দেওয়ার পরামর্শ দেন পরশ। তিনি বলেন, ‘আমাদের উচিত ত্যাগী নেতাদের মূল্যায়ন করা। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দলের মধ্যে ভুঁইফোড়দের রামরাজত্ব বন্ধ করতে হবে। ত্যাগী ও জেল-জুলুম সহ্য করা নেতাদের মূল্যায়ন করতে হবে।’

সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ