আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস লাইফ সাপোর্টে আছেন। মাসখানেক ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। উচ্চ রক্তচাপ, ফুসফুসে পানি জমা ও কিডনী সমস্যাসহ তিনি একাধিক রোগে ভুগছেন।
আজ মঙ্গলবার থেকে তাঁর ডায়ালাইসিস শুরু হবে। এরপর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন চিকিৎসকরা। দুপুরে হাসপাতালে তাকে দেখে এসে এ সব কথা জানান, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।
এর আগে গত ২০ মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া মুকুল বোসকে স্কয়ার হাসাপতালে দেখে এসে গণমাধ্যমকে জানান, তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুটা সুস্থ্য হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোরও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: