রাজনীতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

বিএনপির ‘বৃহত্তর ঐক্যকে’ ‘বৃহত্তর তামাশা’ বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

‘বৃহত্তর ঐক্য’ সৃষ্টির নামে ‘বৃহত্তম তামাশা’ সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের ‘অপচেষ্টা’ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ জুন) সকালে রাজধানীর সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে এখন সময় ক্ষেপণের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।’

বিএনপির নেতায় নেতায় সংলাপ জনগণ এর আগেও দেখেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ পর্বতের মূষিক প্রসব ছাড়া আর কিছুই দেখেনি।’

বিএনপি দিন-রাত সরকারের ‘অন্ধ সমালোচনা’ আর ‘বিরামহীন মিথ্যাচার’ এবং ‘বিষেদগার’ করে চলেছে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এখন তারা বলছেন আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।’

ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই ‘বাক-সংযমী’ হওয়ার আহবান জানান। তিনি বলেন, ‘আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি, আমাদের ভাষায় কোনো প্রকার আপত্তিকর বক্তব্য আসে না, এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি, অন্যদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ