রাজনীতি

দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে: জাপা চেয়ারম্যান

 অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাপা চেয়ারম্যান-ছবি সংগৃহীত
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাপা চেয়ারম্যান-ছবি সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (এমপি) বলেছেন, গুণীজনদের সম্মান না করলে যেমন সমাজে গুণীজন তৈরি হয় না, তেমনি সৎ ও আদর্শবানদের সম্মান না করলে সমাজে সৎ ও আদর্শবান তৈরি হয় না। দুর্নীতিবাজদের সম্মান করলে সমাজ দুর্নীতিবাজে ছেয়ে যাবে। তাই দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতিবাজ ও দুর্বৃত্তায়নে জড়িত যারা, তাদের ঘৃণা করলেই সমাজ থেকে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বিদায় নেবে।

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী খুরশিদ আলমকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শুক্রবার (৩ জুন) বিকেলে উত্তরা সেক্টর ৬-এর বিসিক মিলনায়তনে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। উত্তরা কালচারাল সোসাইটির সদস্যদের নাচ, গান আর আবৃত্তিতে উৎসবমুখর হয়ে ওঠে গুণী কণ্ঠশিল্পী খুরশিদ আলমের সংবর্ধনা অনুষ্ঠান।

উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি শেরিফা কাদেরের (এমপি) সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়ং। সংবর্ধিত প্রখ্যাত কণ্ঠশিল্পী খুরশিদ আলমের হাতে সম্মাননা এবং ক্রেস্ট তুলে দেন শেরিফা কাদের।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ