রাজনীতি

ষড়যন্ত্র করে কিছু করতে পারবেন না: বিএনপিকে আইনমন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতার পর এখন ষড়ষন্ত্রের রাজনীতি করছে। যদিও এটা নতুন কিছু নয়। ষড়ষন্ত্রের রাজনীতি করাই দলটির ধর্ম। তবে আমরাও স্পষ্ট করে বলতে চাই ষড়ষন্ত্র করে কোনো লাভ হবে না।

শনিবার (৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, রাজনীতি করেন কোনো আপত্তি নেই। কিন্তু যদি আবার ১৫ আগস্ট করবেন- এসব কথা বলেন, তবে আইনের মাধ্যমে আপনাদের দাঁত ভাঙা জবাব দেবো। আইনের মাধ্যমে যে শাস্তি দেওয়া উচিত সে শাস্তিই দেবো। আমরা চাই গণতন্ত্র রক্ষা করে সব রাজনৈতিক কর্মকাণ্ড হোক। আপনারা ষড়যন্ত্র করে এখানে কিছু করতে পারবেন না।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। ড. ইউনুস ও ড. কামাল হোসেন মিলে ষড়যন্ত্র করেন যাতে বিশ্ব ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দেয়। জনগণের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ