রাজনীতি

সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ: ফখরুল

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ফাইল ছবি

দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা দেখছি যে গত কয়েক বছর ধরে এই সরকার সব সময়ই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের আমলে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপরে, তাদের জমিজমা ও বাসা-বাড়ির ওপরে হামলা হয়েছে। এই সরকার রক্ষা করতে পারেনি।

শনিবার (৪ জুন) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, অনেকে জানেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতার ওপরে যে রিপোর্ট, সেই রিপোর্টে খুব পরিষ্কার করে তারা উল্লেখ করেছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা করতে এই সরকার ব্যর্থ হয়েছে। এটাই বাস্তবতা, এটাই সত্য।

তিনি বলেন, আমরা (বিএনপি) সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু আছে তা বিশ্বাস করি না। আমরা মনে করি, বাংলাদেশের সবাই একই সম্প্রদায়ের মানুষ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাতেই বিশ্বাস করেন।

বর্তমানে দেশে গণতন্ত্রহীনতা চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রহীনতাকে দূর করে আমরা যেন মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে পারি, মানুষের অধিকারগুলো রক্ষা করতে পারি, আমরা যেন এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, আমরা এ দেশের সাম্প্রদতায়িকতার সমস্ত বীজ উপড়ে ফেলতে পারি। আজকে আমাদের ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সত্যিকার অর্থেই ১৯৭১ সালে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করবার স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশকে যেন প্রতিষ্ঠা করি। সেজন্য আমাদের সংগ্রাম করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানে ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই প্রার্থনা সভার আয়োজন করে। সভায় জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

এ ছাড়া পরোলোকগত হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক গৌতম চক্রবর্তীর স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয় এই সভায়।

বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেস দাস অপুর সভাপতিত্বে ও যুবদল নেতা তরুণ দে'র সঞ্চালনায় এই প্রার্থনা সভার আগে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

প্রার্থনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কুমার সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্ত ‍কুমার কুণ্ডু, সুশীল বড়ুয়া, অর্পণা রায়, রমেশ দত্ত, দেবাশীষ মধু, মিল্টন বৌদ্ধ, জয়দেব, সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম, মোশাররফ হোসেন খোকন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ