রাজনীতি

শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

জনগণের কাছে এই সরকারের বিশ্বাসযোগ‌্যতা নেই: রিজভী
জনগণের কাছে এই সরকারের বিশ্বাসযোগ‌্যতা নেই: রিজভী

শেখ হাসিনা সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় অতীতে সেটা একাধিকবার প্রমাণিত হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার।

সোমবার (৬ জুন) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অপরিহার্যতা এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে ‘ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস’ নামের একটি সংগঠন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার চিরদিনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়। কিন্তু তারা জানে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা সম্ভব হবে না। তাই সংবিধান থেকে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকার ব্যবস্থা মুছে দিয়েছে। অথচ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা ১৭৩ দিন হরতাল করেছে, জালাও-পোড়াও করেছে, অবরোধ করেছে।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় আলোচনা বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, কাদের গনি চৌধুরী, কাজী রফিক, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আলম, জাসাসের ডা. আরিফুর রহমান মোল্লা, কৃষক দলের জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আরিফুর রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ