রাজনীতি

দেশের কোথাও জবাবদিহি নেই: জি এম কাদের

বক্তব্য রাখছেন জাপা চেয়াম্যান জি এম কাদে-ছবি সংগৃহীত
বক্তব্য রাখছেন জাপা চেয়াম্যান জি এম কাদে-ছবি সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, বাংলাদেশে দুর্ঘটনা যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুই-এক দিন পরপরই দুর্ঘটনা ঘটছে, এ কারণেই দুর্ঘটনা মানুষের কাছে স্বাভাবিক মনে হয়।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর কাকরাইল চত্বরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।

জি এম কাদের বলেন, দেশের কোথাও জবাবদিহি নেই। কারণ, দলীয়করণের কারণে অযোগ্য ও অদক্ষ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে আছেন। আবার সব কাজই দুর্নীতির মাধ্যমে সম্পন্ন হয়, তাই জবাবদিহির কোনো সুযোগ থাকে না। এ কারণে কেউই দায়িত্ব পালনে সচেতন নন। সরকার দুর্নীতি ও দলীয়করণ বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

আলোচনায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান, শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, রেজাউল ইসলাম ভূইঁয়া, আবদুস সাত্তার মিয়া, মো. জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ