রাজনীতি

অস্তিত্ব রক্ষায় বিএনপি নির্বাচনে আসবে: নানক

 বক্তব্য রাখছেন জাহাঙ্গীর কবির নানক-ছবি সংগৃহীত
বক্তব্য রাখছেন জাহাঙ্গীর কবির নানক-ছবি সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অস্তিত্ব রক্ষা করতে হলেও বিএনপিকে নির্বাচনে আসতে হবে। না হলে দলটি বিলীন হয়ে যাবে।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের অন্তর্গত ইউনিটের সম্মেলনে তিনি এ কথা বলেন। বাসাবো কমিউনিটি সেন্টারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

নানক বলেন, বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে, তার কবর রচনা হয়ে গেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের অধীনেই সকলকে নির্বাচনে আসতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

বিএনপি নেতারা আবারও ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, ওরা বলে-পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এর মাধ্যমে তারা কি বুঝাতে চায়? মনে রাখবেন- এটা ৭৫ সাল নয়, ২০২২ সাল। বাংলাদেশে আর পঁচাত্তর ফিরে আসবে না। বাংলার মাটিতে তাদের সে ষড়যন্ত্রের স্বপ্ন কখনই সফল হবে না। জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের সকল আস্তানা জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে।

এসময় চট্টগ্রামের সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, যারা এ দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা আহত হয়ে চিকিৎসারত আছেন আমরা আশা করি তাঁরা সুচিকিৎসার মধ্য দিয়ে শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। চট্টগ্রামের যেসকল রোগীরা রয়েছেন এবং ঢাকায় যে সকল রোগীরা এসেছেন সকলের বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারা দেশে ঈদ উৎসব চলছে উল্লেখ করে নানক বলেন, পদ্মা সেতু উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরবাড়িগুলোতে সাজ-সজ্জা চলছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেহমানরা আসবে, ব্রিজের উপর দিয়ে চলাচল করবে। এ উপলক্ষে ওই অঞ্চলের মানুষের মাঝে ঈদ উৎসব চলছে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে। শুধু তাই নয় এই সেতুটি নির্মাণের ফলে তিন শতাংশ প্রবৃদ্ধি বেড়ে যাবে।

সবুজবাগ থানার অন্তর্গত ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদ হাসান শামীমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৯ আসনের এমপি সাবের হোসেন চৌধুরী, দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন প্রমুখ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ