রাজনীতি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী তিনদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ৯ জুন থেকে সারাদেশে ৩ দিন এ বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ৯ জুন ঢাকা মহানগরসহ সব মহানগরে এবং ১১ জুন জেলা সদরে বিক্ষোভ ও ১৩ জুন উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। এছাড়া বিএনপির অঙ্গ সংগঠন সমূহও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি যখন জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করছে সেই সময় গ্যাসের ২২.৭৮ শতাংশ মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে আঘাত করলো। রান্নার জন্য ব্যবহৃত চুলার গ্যাসের মূল্যবৃদ্ধি, সার কারখানার ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ কৃত গ্যাসের মূল্যবৃদ্ধি সেই সঙ্গে প্রতি ঘন মিটার ১০ পয়সা ডিমান্ড চার্জ সংযুক্ত করে একদিকে মানুষের দৈনন্দিন জীবনের ব্যয় বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, এতে করে প্রতিটি দ্রব্যের মূল্য আরও বৃদ্ধি পাবে। কিছুতেই জনগণের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হবে না।

অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে পূর্বের মূল্যে ফিরে যাওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ