রাজনীতি

মুসলিম লীগের সঙ্গে সন্ধ্যায় সংলাপে বসছে বিএনপি

 বিএনপি
বিএনপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে বৈঠক করবে বিএনপি।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ আলোচনায় উপস্থিত থাকবেন। এছাড়া বাংলাদেশ মুসলিম লীগের প্রতিনিধি দলও সভায় উপস্থিত থাকবে।

উল্লেখ্য, গত ২৪ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। প্রথম দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে বৈঠক করে। এরপর ২৭ মে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে, ৩১ মে গণসংহতি আন্দোলনের সঙ্গে, ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং ২ জুন কল্যাণ পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে বসে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধি দল।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ