রাজনীতি

ঘটনা ঘটলেই সরকার বলে ‘নাশকতা’: আমির খসরু

 সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আমির খসরু
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আমির খসরু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখন যে কোনো ঘটনা ঘটলেই সরকার নাশকতা বলে। যদি নাশকতা হয়েই থাকে, তাহলে দায়িত্বটা কার? সরকারের দায়িত্ব হচ্ছে নাশকতা কে করেছে, তাদের খুঁজে বের করা। রাজনৈতিক বক্তব্য দিয়ে কোন লাভ নেই। সরকার প্রত্যেক জায়গায় যখন ফেল করছে তখন নাশকতা দেখা ছাড়া আর তারা আর কিছুই দেখছে না।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে সীতাকুণ্ডের বিএম ডিপোতে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া জানান তিনি। এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন তিনি।

আমির খসরু বলেন, বাংলাদেশে এখন চরম অব্যবস্থাপনা, চরম দুর্নীতি। একটি অনির্বাচিত, অবৈধ সরকারের প্রতিফলন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে। মেগা প্রকল্পের নামে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিসের জন্য উন্নত ইকুইপমেন্ট নেই। লোকবল নেই। যে আইন-কানুন আছে সেটিও প্রয়োগ হচ্ছে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিপো মালিক আওয়ামী লীগ নাকি বিএনপি সেটি বিবেচ্য বিষয় নয়। ঘটনার জন্য কে দায়ী সেটাই বিবেচ্য বিষয়। মালিকের ব্যর্থতা নাকি অন্য কারো ব্যর্থতায় এই ঘটনা ঘটেছে সেটা বের করা দরকার।

এ সময় দলের পক্ষে দগ্ধ ও আহতদের জন্য রক্ত প্রদানসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান আমির খসরু। প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেওয়ার কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ নগর বিএনপির সিনিয়র নেতারা।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ