রাজনীতি

শিক্ষকের ভূমিকায় পরিবর্তন আসছে: শিক্ষামন্ত্রী

ফাইল - ছবি
ফাইল - ছবি

শিক্ষকের ভূমিকায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা, দীপু মনি। তিনি বলেন,শিক্ষকের ভূমিকায় পরিবর্তন অনেকটা এই রকম— শিক্ষক এখন ফেসিলিটেটর হবেন, গাইড হবেন। শিক্ষার্থীর আনন্দের অংশীদার হবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীর শিক্ষার জগতটাকে শিক্ষক তৈরি করে দেবেন। আমরা অনেক যত্ন করে নতুন শিক্ষাক্রম তৈরি করেছি যেন শিক্ষার্থীরা আন্দন্দের মধ্যে শিক্ষার জগতটাকে খুঁজে নিতে পারে।

বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুলে বিজ্ঞান মেলার উদ্বোধনকালে এ কথা শিক্ষামন্ত্রী।

নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে ডা. দীপু মনি বলেন, নতুন জাতীয় শিক্ষাক্রমে শিক্ষক হবেন গাইড। শিক্ষার্থীদের আন্দনময় শিক্ষায় প্রবেশ করতে পরিচালকের ভূমিকা পালন করবেন শিক্ষকরা। কীভাবে আনন্দ করে পড়া যায় শেখা যায়, বোঝা যায়, শিক্ষাকে সবার জন্য সহজ করে দেওয়া, আনন্দময় করে দেওয়ার জন্যই শিক্ষায় সেই পরিবর্তন আনতে চাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষাকে আনন্দময় করতে চাই, শিক্ষায় পরিবর্তন আনতে চাই।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০৬ সালে দেশের জাতীয় বাজেট যা ছিল, এখন শিক্ষা খাতের বাজেট তার চেয়েও অনেক বেশি। শিক্ষায় আমরা অনেক বিনিয়োগ করছি আরও বিনিয়োগ করতে হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ