রাজনীতি

বিএনপির কাছে বাজেটের গুরুত্ব নেই: মির্জা ফখরুল

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ফাইল ছবি

বিএনপির কাছে বাজেটের গুরুত্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৬ লাখ কোটি টাকার কত নাকি বাজেট দিয়েছে। তাদের (আওয়ামী লীগের) লক্ষ্য সেখান থেকে কত কোটি টাকা লুট করবে তার একটা হিসাব বের করে। সুতরাং এ বিষয়টা (বাজেট) আমার কাছে এতটুকু গুরুত্ব নেই।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে কাফরুল থানার বিএনপির ৪টি ওয়ার্ড কাউন্সিলে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি এর আগে বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়েছি, কমেন্ট করেছি। কিন্তু এবার বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে চাই না। আমি জানি না কোন বাজেটের প্রতিক্রিয়া দেব। কার বাজেট? কারা এই বাজেট করছে। যারা জনগণের প্রতিনিধি নয়। যাদের বাজেট দেওয়ার অধিকার নেই। যারা এই সমস্ত বাজেট তৈরি করে শুধু নিজেদের জন্য, কি করে ভবিষ্যতে আরও লুট করবে, তার একটা হিসাব তৈরি করে।

জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় সংসদে তিনি বাজেট উত্থাপন শুরু করেন।

২০২২-২৩ অর্থবছরের বাজেট স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেট। বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট, টানা ১৪তম এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ