রাজনীতি

প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি
জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। শুক্রবার (১০ জুন) সকালে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে ছাত্রদল, যুবদল ও বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে হাজির হন। বিএনপির বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে প্রেসক্লাবের সামনে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত লক্ষ্য করা গেছে। এদিকে, দলটির নেতাকর্মীরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন মহানগর উত্তর-দক্ষিণ কমিটির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু ও আমিনুল ইসলাম। সমাবেশ থেকে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তা না হলে এই আন্দোলন সামনের দিকে আরও বেগবান হবে। তখন সরকার পালানোর পথও খুঁজে পাবে না। সমাবেশে ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক বলেন, আমার প্রিয় নবীকে কটূক্তির জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ