বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আগুন নিয়ে খেলবেন না; তাহলে সেই আগুনে পুড়ে আপনাদের পরিণতি ভয়াবহ হবে।’
রোববার (১২ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের অবস্থান সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে। ‘
আওয়ামী লীগ নাকি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের জন্ম রাজপথে, রাজপথেই থাকবে,রাজপথ কখনো ছাড়বে না।’
সীতাকুণ্ডের ঘটনার কথা স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা নাশকতা নাকি দুর্ঘটনা সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে,তদন্তের মাধ্যম সঠিক তথ্য বের হয়ে আসবে।’