রাজনীতি

টাকা পাচারকারীদের তালিকা প্রকাশ করুন: জাপা চেয়ারম্যান

জি এম কাদের, চেয়ারম্যান, জাতীয় পার্টি
জি এম কাদের, চেয়ারম্যান, জাতীয় পার্টি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (এমপি) বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। বাজেটে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানেই পাচারকে উৎসাহিত করা। এতে টাকা পাচার ও দুর্নীতি বেড়ে যাবে। অথচ যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিৎ।

রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মেজর (অব.) গাজী মো. মাকসুদ উর রহীম জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় জাতীয় পার্টি চেয়রাম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য মিথিলা রওয়াজা।

জিএম কাদের বলেন, আমরা দীর্ঘ দিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ