রাজনীতি

খালেদা ও ইউনূসকে সেতু উদ্বোধনে আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

খালেদা ও ইউনূস
খালেদা ও ইউনূস

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ড. মুহাম্মদ ইউনূস ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সে অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে আমন্ত্রণপত্র বিতরণ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১২ জুন) পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ড. ইউনূস, বেগম খালেদা জিয়াসহ সবাইকে আমন্ত্রণ জানাতে হবে। আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে আমন্ত্রণপত্র ছাপার কাজ শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। এটি এখন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। একদিকে এটা সম্মান ও মর্যাদার প্রতীক।

এ সময় ২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ