রাজনীতি

ন্যাপের সঙ্গে বৈঠক করলো বিএনপি

 ন্যাপের সঙ্গে বৈঠকে বিএনপি-ছবি সংগৃহীত
ন্যাপের সঙ্গে বৈঠকে বিএনপি-ছবি সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ সন্ধ্যায় ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী (ন্যাপ ভাসানী) নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

রোববার (১২ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাত ৮টার পর বৈঠকটি শেষ হয়।

বৈঠকের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্বার গণআন্দোলন গড়ে তোলার বিষয়ে ন্যাপ ভাসানীর সঙ্গে একটি যুগপৎ আন্দোলনের ব্যাপারে একমত হয়েছে বিএনপি।

তিনি বলেন, বর্তমান আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টায় যে কর্মসূচি গ্রহণ করেছি, তার অংশ হিসেবে আজ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ভাসানীর সঙ্গে আলোচনা করেছি।

আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমরা একমত হয়েছি বর্তমান আওয়ামী লীগ সরকার যারা জোর করে ক্ষমতা দখল করেছে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে যারা ধ্বংস করে ফেলেছে, তাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করার। তারা একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পথ সম্পূর্ণভাবে রুদ্ধ করে দিয়েছে। সে কারণে গণঅভ্যুত্থান সৃষ্টি করে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে, তাদেরকে বাধ্য করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

মির্জা ফখরুল বলেন, যারা আন্দোলনে অংশ নেবেন তাদেরকে নিয়ে নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠন করার প্রস্তাব আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আলোচনায় একমত হয়েছি এ বিষয়ে জনগণের গণআন্দোলন গড়ে তোলা এবং এই সরকারকে পদত্যাগে বাধ্য করা। এ বিষয়ে আমরা দুর্বার গণআন্দোলন গড়ে তুলবো। যার যার অবস্থান থেকে আন্দোলন শুরু করবো। আন্দোলনের ধারা অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। আর সেভাবেই আমরা চালিয়ে যাবো।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ