রাজনীতি

দেশের বিজ্ঞানীরা গবেষণা অব্যাহত রেখেছে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, দেশের বিজ্ঞানীরা তাদের গবেষণা অব্যাহত রেখেছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে বৃহস্পতিবার (১৬ জুন) ‘জাতীয় ফল মেলা ২০২২’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ড. রাজ্জাক বলেন, ২০০৮ সালে আমাদের নির্বাচনি ইশতেহারে বলেছিলাম দানাদার খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়ার কথা। আমরা এখন পুষ্টিকর ও নিরাপদ খাদ্যে জোর দিচ্ছি। পুষ্টিকর খাদ্যের মধ্যে ফল অন্যতম। লাভজনক হওয়ায় এখন অনেক তরুণরা এসব চাষে ঝুঁকছেন। মানুষের খাওয়া বেড়েছে তবে যে পরিমাণ খাচ্ছে তা আরও বাড়ানো দরকার। একজন মানুষের ২০০ গ্রাম ফল দরকার প্রতিদিন।

উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া জাতীয় ফল মেলা চলবে ১৮ জুন পর্যন্ত। আর প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবার মেলায় সরকারি-বেসরকারি ৫১টি স্টল অংশ নিয়েছে।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ