রাজনীতি

‘বন্যা দুর্গতদের’ পাশে নেতাকর্মীদের চাইলেন ফখরুল

 ফাইল ছবি
ফাইল ছবি

সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের সব স্তরের নেতা-কর্মীদের আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ জুন) এক বিবৃতিতে এ আহবান জানান তিনি।

বিএনপি বলেন, ভয়াবহ বন্যা ও নদী ভাঙন মোকাবেলায় সরকারের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দূর্বিসহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে।

আমি বিএনপি এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের স্থানীয় সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সচ্ছল ও বিত্তবান মানুষকে দ্রুততার সাথে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

একই সঙ্গে বন্যা কবলিত অঞ্চলে জরুরিভিত্তিতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য সরকারের প্রতিও দাবি জানান বিএনপি মহাসচিব।

বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ যমুনার পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তীব্র নদী ভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে ডুবে গেছে। গ্রামের পর গ্রাম, বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন এবং ফসলি জমি ডুবে গেছে। বন্যা ও নদী ভাঙনে উপদ্রুত মানুষের প্রতি আমি গভীর সহমর্মিতা জানাচ্ছি।

বন্যা কবলিত মানুষের সাহায্যে সরকারের তৎপরতা পর্যাপ্ত নয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, জনগণের প্রতি এই গণবিরোধী সরকারের কোনো দায়িত্ববোধ নেই বলে তারা অসহায় মানুষের সাহায্যে কার্যকর ভূমিকা পালন করছে না।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ