রাজনীতি

যৌথসভায় বসেছে বিএনপির ত্রাণ কমিটি

বৈঠকে বিএনপির ত্রাণ কমিটি
বৈঠকে বিএনপির ত্রাণ কমিটি

বৃষ্টি আর পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির ত্রাণ কমিটি।

রোববার (১৯ জুন) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এ সভা বসে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত আছেন। এছাড়াও ত্রাণ কমিটির আহবায়ক বিএনপি স্হায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা বৈঠকে উপস্থিত আছেন।

বৈঠক শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যৌথ এ সভায় দলের নেতাকর্মীদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সভায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সভাপতিত্ব করছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ