রাজনীতি

সংসদ নির্বাচনে ইভিএম চাই না: ইসির সঙ্গে বৈঠকে জাপা

জাতীয় পার্টি (জাপা)
জাতীয় পার্টি (জাপা)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার চায় না জাতীয় পার্টি (জাপা)।

রোববার (১৯ জুন) ইভিএম যাচাইয়ে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত বৈঠকে অংশ নিয়ে এমন অবস্থানের কথা জানিয়েছে দলটি।

বৈঠকের পর জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, আজ সকালে আমাদের দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যেভাবে নির্বাচন ব্যবস্থা আছে, সেটার পক্ষেই জাপা। ইভিএম ব্যবহারের কোনো প্রয়োজন নেই।

চুন্নু বলেন, বৈঠকে ইসির কাছেও এ মতামত আমরা তুলে ধরেছি।

তাদের মতামত উপেক্ষা করেও ইভিএম ব্যবহার হলে নির্বাচন বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা দেখা যাবে। তখনকার সিদ্ধান্ত তখন নেবো আমরা।

ইভিএম নিয়ে আলোচনা করতে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ নিবন্ধিত ১৩টি দলের সঙ্গে বসে নির্বাচন কমিশন(ইসি)।

রোববার(১৯ জুন) বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালে সভাপতিত্বে সভায় কমিশনের সচিবসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

যে ১৩ দল ইসির মতবিনিময় সভায় উপস্থিত হয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় পার্টি(জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস।

ইসির করা তালিকা অনুযায়ী, আগামী ১৯, ২১ ও ২৮ জুন প্রতিদিন ১৩টি করে; নিবন্ধিত মোট ৩৯টি দল এ সুযোগ পাচ্ছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ