রাজনীতি

বিএনপি নেতারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দিচ্ছেন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

বিএনপি নেতারা বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দিচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বন্যার্তদের দুর্ভোগ দেখে আমাদের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন। অথচ, বিএনপির নেতারা চেয়ারপারসনের কার্যালয় এবং প্রেস ক্লাবে বসে নানান ধরনের মন্তব্য করছেন। রাজনীতি তো হচ্ছে মানুষের কল্যাণের জন্য, দেশ-সমাজ এবং মানবসেবার জন্য। কিন্তু তারা মানুষের কল্যাণের রাজনীতি না করে অন্য দলের সমালোচনার রাজনীতি করছেন।

ড. হাছান মাহমুদ বলেন, বন্যা পরিস্থিতি সৃষ্টির সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী প্রশাসন এবং দলের সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন। বন্যার্তদের পাশে দাঁড়াতে বলেছেন। তিনি সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যদের বন্যকবলিত এলাকায় কাজে লাগিয়েছেন। আর বিএনপি নেতাকর্মীরা কোনো কাজ না করে শুধু ভাষণ দিয়ে বেড়াচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, বন্যায় আমাদের দলের নেতাকর্মীদেরও অনেক ক্ষতি হয়েছে। তাদের ঘরবাড়ি ডুবে গেছে। এরপরও প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের এক ছাত্রলীগ নেতা বন্যার্তদের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ