রাজনীতি

ঘরে বসে সমালোচনা না করে বন্যার্তদের পাশে দাঁড়ান: গোলাপ

বক্তব্য রাখছেন ড. আবদুস সোবহান গোলাপ
বক্তব্য রাখছেন ড. আবদুস সোবহান গোলাপ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, কিছু লোক বসেই আছে সমালোচনা করার জন্য। ভালো কাজ তাঁদের ভালো লাগে না। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, মাতার বাড়ি, কর্ণফুলীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেল, পায়রা বন্দর এসব উন্নয়ন তাদের ভালো লাগে না। তারা সমালোচনায় ব্যস্ত। আমি তাদের উদ্দেশে বলবো ঘরে বসে সমালোচনা না করে বন্যার্তদের পাশে এসে দাঁড়ান।

সোমবার(২০ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়ে দৈনিক বঙ্গজননী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুস সোবহান গোলাপ বলেন, সারা দেশে ব্যাপক বন্যা হচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় যেভাবে সাহসী ভূমিকা নিয়ে থাকেন তেমন সাহসী ভূমিকা নিয়েছেন। তিনি সিলেট যাবেন। সরকার ও আওয়ামী লীগের নেতা কর্মীদের বন্যার্তদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। আর এটা নিয়েও কিছু কিছু লোক সমালোচনা করছে। কারণ সমালোচনা না করলে তাদের ভালো লাগে না। ভালো কাজও তাদের কাছে ভালো লাগে না।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা অবহেলিত ছিল। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এরপর আর দুর্ভোগ থাকবে না। পদ্মা সেতুর কারণে সারা বাংলাদেশের মানুষ উপকৃত হচ্ছে। গোটা জাতি উপকৃত হচ্ছে।

এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক চৌধুরী, দৈনিক বঙ্গ জননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত, সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গনি মিয়া বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ