রাজনীতি

আ.লীগের এমপিরা জনগণের পাশে নেই : মির্জা ফখরুল

 বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন মির্জা ফখরুল ইসলাম
বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, সেদিকে সরকারের কোনো নজর নেই। তারা এখন পদ্মা সেতু নিয়ে ব্যস্ত।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিলেট জেলা বিএনপি বন্যাদুর্গত জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনায় খাজার মোকাম উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণী এ অনুষ্ঠানে আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দল সিলেটবাসীর এই দুঃসময়ে বন্যার্তদের পাশে নেই। আওয়ামী লীগের সংসদ সদস্যরা (এমপি) জনগণের পাশে নেই। এর মূল কারণ, তারা বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে আছেন।

মির্জা ফখরুল বলেন, তারা উন্নয়নের শ্লোগান দিচ্ছে। দুর্নীতি করার জন্য শুধু বড় বড় প্রজেক্ট করছে, যেখান থেকে লুটপাট করতে পারবে। সাধারণ জনগণের জন্য তারা কিছুই করছে না। বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, সেদিকে সরকারের কোনো নজর নেই। তারা এখন পদ্মা সেতু নিয়ে ব্যস্ত।

তিনি বলেন, ২০০৪ সালে যখন বন্যা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে, নিজ হাতে আপনাদেরকে খাদ্যসহায়তা দিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গৃহবন্দী করে রেখেছে। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে রেখেছে। এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী ইয়াসিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ