আবারো প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় তার কোভিড পজেটিভ রিপোর্ট আসে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মহাসচিবের কোভিড পজেটিভ রিপোর্ট এসেছে। এরপর উনি স্কয়ার হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে উত্তরার বাসায় গেছেন। হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশন থেকে তিনি চিকিৎসা নেবেন।’
স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন।
মির্জা ফখরুলের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি করোনাভাইরাসের আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল। যদিও তিনি করোনা ভ্যাকসিনের বোস্টার ডোজ নিয়েছিলেন।