রাজনীতি

জাতীয় নির্বাচনে ইভিএম চায় আ.লীগ: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসিতে আওয়ামী লীগের প্রতিনিধি দল
ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসিতে আওয়ামী লীগের প্রতিনিধি দল

কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখ্যযোগ্য হারে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়াতে হবে। রাখঢাক করার কিছু নেই আমরা ইভিএমের পক্ষে। দিস ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ইসির সঙ্গে সংলাপে অংশ নিতে এসে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ধারাবাহিক সংলাপের শেষ দিন মঙ্গলবার (২৮ জুন) কমিশনে উপস্থিত হয় আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল। এদিন দুপুর পৌনে ৩টার দিকে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি ইসি’তে পৌছায়। এসময় কমিশনের কর্মকর্তারা তাদের শুভেচ্ছা জানান। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কিত সভাটি বিকেল ৩টায় ইসি সম্মেলন কক্ষে শুরু হয়।

ওবায়দুল কাদের বলেন, ইভিএম-এর ব্যাপারে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আগেই আমাদের দলীয় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে আহ্বান করবো, আপনারা ইভিএমের মাধ্যমে ভোট নেওয়ার ব্যবস্থা করুন। ইভিএমের সংখ্যা বাড়ান।

সদ্য শেষ হওয়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠু হওয়ায় কমিশনকে ধন্যবাদ দেন তিনি।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদের সদস্য সাহাবুদ্দিন চুপ্পু, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আজকের সংলাপে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটকে আমন্ত্রণ জানানো হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ