রাজনীতি

শেকৃবি ছাত্রলীগের সম্মেলন স্থগিত

 ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৮ জুন) রাতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, আমাদের অধিকাংশ প্রতিনিধি সিলেটে বন্যায় সহযোগিতা করতে ব্যস্ত। অন্যদিকে একটা সম্মেলন সফল করতে হলে সেই শাখার প্রস্তুতিরও ব্যাপার রয়েছে। মূলত বন্যা পরিস্থিতি ও প্রস্তুতির অভাবে স্থগিত করা হয়েছে।

কবে নাগাদ সম্মেলন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আশা করছি জুলাই মাসেই সম্মেলন হয়ে যাবে।’

প্রায় পাঁচ বছর পর হতে যাওয়া এ সম্মেলন না হওয়ায় সাধারণ নেতাকর্মীরা হতাশ।

সভাপতি পদপ্রত্যাশী একজন বলেন, ‘সম্মেলন হয়ে গেলে ভালো হতো। অপেক্ষা যত বাড়বে, ষড়যন্ত্রের জায়গাটিও বড় হতে পারে।’

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ