করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আলালের ঘনিষ্ঠজন যুবদলের সাবেক নেতা জাহাঙ্গীর হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার(২৮ জুন) সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের করোনা পরীক্ষা করতে দেওয়া হলে আজ পজিটিভ রিপোর্ট আসে। তার জ্বর, শরীর ব্যথা, ঠাণ্ডা ও হালকা কাশি রয়েছে। রাজধানীর বনানীর বাসায় থেকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিএনপির সিনিয়র এ নেতা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: