রাজনীতি

বেতন-বোনাস কর্মজীবী মানুষের অধিকার: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের

ঈদুল আজহার আগেই গণমাধ্যম, তৈরি পোশাক শিল্প এবং বেসরকারি সকল বিভাগের কর্মীদের বকেয়া বেতনসহ ঈদ বোনাস পরিশোধ করতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

তিনি বলেন, ঈদের আনন্দ যেন সবার পরিবারে উৎসবমুখর হয়ে ওঠে সেজন্য দায়ত্বিশীলদের আন্তরিক হবার আহ্বান জানাই।

সোমবার (৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান তিনি।

জি এম কাদের বলেন, বিশ্ব মুসলিম উম্মাহর সামনে পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেরই বাড়িতে ফিরতে হয়। পশু কোরবানি ও প্রিয়জনদের উপহার দিতে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত খরচ করতে হয় সকলকে। এমন বাস্তবতায় অনেক প্রতিষ্ঠানে কর্মীদের বেতন বকেয়া আছে। এ কারণে অনেকেই ধার-দেনায় জর্জরিত।

তাই পবিত্র ঈদুল আজহার পূর্বে গণমাধ্যম, তৈরি পোশাক শিল্পসহ সকল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন ও বোনাস সহ সকল পাওনা পরিশোধ জরুরি।

তিনি বলেন, বেতন ও বোনাস হচ্ছে কর্মজীবী মানুষের অধিকার। তাই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সচেষ্ট হতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ