রাজনীতি

নির্বাচনী ফাঁদে পা দেবে না বিএনপি: গয়েশ্বর

 বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়
বক্তব্য রাখছেন গয়েশ্বর চন্দ্র রায়

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্বাচনী কোনো ফাঁদে বিএনপি পা দেবে না জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের গণতান্ত্রিক অন্যান্য রাজনৈতিক দলও প্রহসনের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না।

তিনি বলেন, বর্তমান সরকার ও এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। টালবাহানার মধ্যে আর কোনো ফাঁদে আমরা পা দেবো না।

বুধবার (৬ জুলাই) জিয়াউর রহমান ফাউন্ডেশন’র (জেডআরএফ) উদ্যোগে নেত্রকোনার আটপাড়া উপজেলা সুখারী ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত বানভাসী মানুষদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা আমাদের সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বুঝতে হবে আমরা গত ১৩ বছরের বেশি সময় ধরে আমরা নানান নির্যাতনের শিকার। আপনার এলাকার সন্তান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গত ১৪ বছর ধরে কারাগারে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা। সরকার আমাদের নিঃস্ব করে দিয়েছে। তারপরও দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ কারাবন্দি বা গৃহবন্দি। আর আপনারা হলেন পানিবন্দি। সুতরাং দেশের নেত্রী যখন গৃহবন্দি থাকে, তখন পানিবন্দি মানুষের অসহায়ত্ব দেখার নেতা থাকে না।

গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ হচ্ছে লুটপাটকারী, চোরাকারবারী, অর্থ পাচারকারী খুন, নারী ও শিশু ধর্ষণকারী, মুদ্রা ও নারী পাচারকারীদের জন্য। আর বিএনপি হচ্ছে মানুষের জন্য। এ কারণেই বিএনপি মানুষের পাশে আছে, থাকবে।

নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, যে দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ে, সেদেশে সব কিছুর দাম বাড়বে। কারণ, এর সঙ্গে উৎপাদন খরচ বেড়ে যায়। এখান থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়- আপনাদের ঐক্যবদ্ধ শক্তি। আপনাদের শক্তি আমাদের দলের শক্তি ও দেশের শক্তি। আপনাদের শক্তি ঐক্যবদ্ধ করে এই সরকারকে বিতাড়িত করব। এবং দেশ, দেশের জনগণ এবং দেশনেত্রীকে মুক্ত করব।

ত্রাণ বিতরণী এ অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, জেডআরএফ’র ত্রাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান, সদস্য সচিব প্রকৌশলী মাহবুব আলম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালি, জেডআরএফের সদস্য প্রকৌশলী মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ