রাজনীতি

সরকারের অব্যবস্থাপনায় বিদ্যুতের সংকট: জাফরুল্লাহ

 বক্তব্য রাখছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
বক্তব্য রাখছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, এতদিন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হলেও এখন বলা হচ্ছে সাশ্রয়ী হওয়ার জন্য। রাত ৮টার পর থেকেই দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সরকারের অব্যবস্থাপনার কারণে আজ বিদ্যুতের এই সংকট দেখা দিয়েছে। সারাদেশে লোড শেডিংয়ের কারণে অসুস্থ মানুষ আরো বেশি করে অসুস্থ হয়ে পড়ছে।

বুধবার (৬ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে জাফরুল্লাহ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আজ আকাশচুম্বি। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে দরিদ্র মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গির আলম মিন্টুর পরিচালনায় মওলানা ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারি মহাসচিব শফিউল আলম দোলন বক্তব্য রাখেন।

এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, অধ্যাপক শওকত আরমান, মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাওনাজ পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে সারাদেশে ২০ হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। মুরগির মাংস ও চাল, ডাল, তেলসহ প্রতিটি প্যাকেটে একটি পরিবারের ৫/৭ দিনের চলার মত খাদ্যসামগ্রী দেওয়া হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ