রাজনীতি

সরকার গুন্ডামি করে ক্ষমতায় আছে: মান্না

 বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না
বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না

সরকার গুন্ডামি করে ক্ষমতায় আছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, এই সরকার যে চুরি, ডাকাতি, গুন্ডামি করে ক্ষমতায় আছে, এটা সারা দুনিয়া জানে। ভোট ডাকাতির সরকারের পতন ছাড়া কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংহতি মঞ্চ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মান্না বলেন, এ সরকার র‍্যাবকে দিয়ে গুন্ডামি করে। র‌্যাব একটা এলিট ফোর্স, সম্মানিত বাহিনী হবার কথা। আমাদের দেশের পুলিশ মানুষের ভালোবাসা পাবার কথা। সরকার তাদের দিয়ে ব্যালট বাক্স ডাকাতি করায়, তাদের দিয়ে জনগণের ওপর নির্যাতন চালায়।

তিনি বলেন, আমেরিকা পুলিশ-র‌্যাবের বড় কর্মকর্তাদের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে। চিন্তা করে দেখুন র‌্যাব-পুলিশের মতো বাহিনী যদি আন্তর্জাতিকভাবে ঘৃণিত হয় তাহলে আমাদের সম্মান থাকে কোথায়?

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী ও নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব ও বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খান।

এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ