রাজনীতি

বিদেশিদের কাছে নয়, জনগণের কাছে যান: বিএনপিকে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ না করে দেশের জনগণের কাছে যাওয়ার জন্য বিএনপিকে অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না। তাছাড়া আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের নাক গলানো সমীচীন নয়।

তথ্যমন্ত্রী বলেন, বিদেশিরা গলাতে না চাইলেও বিএনপি তাদের নাকটা নিয়ে ওদের কাছে যায়। এটি দেশকে ছোট করার শামিল। আমি বিএনপিকে অনুরোধ করবো বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ না করে জনগণের কাছে যাওয়ার জন্য। সেটিই বিএনপির জন্য মঙ্গল হবে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘এক নজরে বদ্বীপ পরিকল্পনা ২১০০’ মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সবসময় বিদেশিদের কাছে ছুটে যায়, বিদেশি রাষ্ট্রদূতদের কাছে, বিভিন্ন বিদেশি সংস্থার কাছে তারা দৌড়ঝাঁপ করে। এ দেশের মালিক হচ্ছে জনগণ। এ দেশের জনগণই ক্ষমতার মালিক এবং তারাই প্রতিনিধি নির্বাচন করে।

এদিকে, এবারের ঈদুল আজহায় গ্রামের বাড়িতে কোরবানির মাংস বিলিয়ে দেওয়ার জন্য মানুষ পাননি বলেও জানান ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আমার গ্রামে আগে দেখতাম যে, কোরবানি করে না এমন মানুষ থাকতো। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী যারা পশু কোরবানি দেন না তাদের মধ্যে মাংস বিলিয়ে দিতে হয়। আমার গ্রামে অর্থাৎ আমার পাড়ায় আমি মাংস বিলিয়ে দেওয়ার জন্য মানুষ পাইনি। পাশে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে মাংস বিলিয়ে দেওয়ার জন্য।

তথ্যমন্ত্রী বলেন, পত্রিকায় নিউজ এসেছে-গত বছরের তুলনায় আট লাখ পশু বেশি কোরবানি হয়েছে। তবে কোরবানির চামড়ার মূল্য কম হওয়ার কারণে চামড়া অনেকে পুঁতে ফেলেছে, এমন ঘটনা ঘটেছে এবং চামড়ার মূল্য কম হওয়ার কারণে যারা খুচরা ক্রেতা আছেন তারা অনেকে কিনতে যায়নি। আমি গ্রামের বাড়িতেই কোরবানি করি। আমার গ্রামেও গত বছরের তুলনায় এ বছর কোরবানি বেশি হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, যারা চামড়া সংগ্রহ করেছে তাদের পরিসংখ্যান ভুল হতে পারে। কারণ চামড়া সংগ্রহ কম হয়েছে। তাদের পরিসংখ্যান দিয়ে কোরবানি পশুর পরিসংখ্যান করা যাবে না। যারা ব্যবসা করে তাদের কাছে চামড়ার পরিসংখ্যান কমই থাকবে। কারণ চামড়া সংগ্রহ যেভাবে হওয়া প্রয়োজন ছিল, ঠিক সেভাবে হয়েছে বলে আমি মনে করি না। কারণ চামড়ার দামটা অনেক কম।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ