রাজনীতি

দুঃশাসন রুখে দিতে জনগণ প্রস্তুতি নিচ্ছে: ফখরুল

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ফাইল ছবি

সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ কথা জানান।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে আওয়ামী শাসন আইনের শাসনকে প্রতিস্থাপিত করেছে। আইন, বিচার, প্রশাসন সম্পূর্ণরূপে সরকারের হাতের মুঠোয়। আইনের রাজনৈতিক ব্যবহারের কারণে ন্যায় বিচার বাংলাদেশ থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। নিষ্ঠুর ফ্যাসিবাদ ভয়ঙ্কর দানবরুপে আত্মপ্রকাশ করেছে। মানুষ আদালত থেকে এখন আর ন্যায় বিচার পায় না। আদালত মানুষের শেষ আশ্রয়স্থল অথচ বিরোধী দলসহ দেশের সাধারণ মানুষ সেখান থেকে কোনো প্রতিকার পায় না। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার হীন স্বার্থ হাসিল করছে। মূলত জনগণকে বন্দি করে রাখার জন্যই আইন আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নিশিরাতের সরকার।

তিনি বলেন,অবৈধ সরকারের বানোয়াট ও ভুয়া মামলায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালতে হাজির হলেই তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে। অথচ সরকার দলীয় লোকজন মানুষ খুন করেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপি নেতা- মো. মোর্শেদ মিল্টন, মো. ফজলে রাব্বি ফিরোজ এবং মো. হারুন অর রশীদ এর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান গণবিরোধী সরকার কর্তৃক সংঘটিত অনাচারেরই ধারাবাহিকতা।

বিএনপি মহাসচিব অবিলম্বে বগুড়া জেলা বিএনপির সদস্য, গাবতলী উপজেলা সাবেক পৌর মেয়র মোঃ মোর্শেদ মিল্টন, সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান ও নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি ফিরোজ এবং গাবতলী পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. হারুন অর রশীদ এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ