রাজনীতি

নামসর্বস্ব দলের সঙ্গে বৈঠকই বিএনপির রাজনৈতিক সংকটের প্রমাণ: তথ্যমন্ত্রী

 সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নামসর্বস্ব নানা দলের সঙ্গে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে যে তারা চরম রাজনৈতিক সংকটে রয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সাংবাদিকরা বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য-‘শুধু বিএনপি নয়, পুরো জাতি সংকটে আছে’-নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান বলেন, প্রথমত করোনা ও দ্বিতীয়ত ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবী আজ সংকটের মুখে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের জন্য সবাইকে পরামর্শ দেয়া হয়েছে এবং হচ্ছে। ইউরোপের অনেক দেশে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়নি, সেখানেও কোথাও কোথাও লোডশেডিং হয়েছে এবং বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলা হচ্ছে।

তিনি বলেন,৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রে ৮.৬%, যুক্তরাজ্যে ৯.১%, তুরস্কে ৭৩.৫%, শ্রীলঙ্কায় ৩৯.১%, পাকিস্তানে ১৩.৮%, ভারতেও ৭ শতাংশের ওপরে।

সমগ্র পৃথিবী আজ সংকটের মুখে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। সমগ্র পৃথিবী সংকটে থাকলে বাংলাদেশে তার কিছুটা আঁচড় পড়বে-সেটা স্বাভাবিক। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক দেশের চেয়ে পরিস্থিতি অনেক ভালো সামাল দিচ্ছেন। সে জন্যই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত অর্থনীতিবিদদের গবেষণায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই; বরং বিএনপি চরম রাজনৈতিক সংকটে আছে, বলেন মন্ত্রী।

তিনি বলেন, গত নির্বাচনে বাম-ডান, অতিবাম-অতিডান সব দলের ঐক্য করে বিএনপি মাত্র পাঁচটি সংসদীয় আসন পেয়েছে। এবার দেখি কিছু কিছু দলের সঙ্গে তারা বৈঠক করছে, যেসব দল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার বিষয়। এ ধরনের নামসর্বস্ব দল যে আছে, সেটি আমরা বিএনপির বৈঠকের পর জানতে পারছি। এদের সঙ্গে বৈঠক করে বিএনপি প্রমাণ করেছে, তারা চরম রাজনৈতিক সংকটে আছে।

এরপর বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে গত ৮ জুলাই প্রয়াত সংগীত পরিচালক, গীতিকার ও সুরকার আলম খান এবং অভিনয়শিল্পী শর্মিলী আহমেদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী দেশের চলচ্চিত্র অঙ্গনে তাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং চলচ্চিত্র অঙ্গনের প্রয়াত গুণিজনদের স্মৃতি সংরক্ষণের জন্য বিএফডিসিকে পরামর্শ দেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত এ স্মরণসভার পরিচালনা করেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। স্মরণসভায় শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, বিশিষ্ট অভিনেতা আলমগীর, সংগীত পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, প্রয়াত শর্মিলী আহমেদের ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ বক্তব্য দেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ